সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো

প্রার্থী চূড়ান্তে আ.লীগের সভা শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হবে।

সোমবার (২০ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির ও জমার সময়সীমা বাড়ছে না। আর ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

আর এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এর পর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে।

আরো পড়ুন: পেছালো ফখরুলের জামিন শুনানি

তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে প্রার্থিতার জন্য প্রথম দুইদিন শেষে রোববার পর্যন্ত দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দুই হাজার ২৮৬টি। ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

এসকে/ 

আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী চূড়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250