শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

পাকিস্তানের জরানওয়ালায় মুসলিম-খ্রিস্টান দাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শুরুতে, পাকিস্তানের জরানওয়ালায় কথিত ধর্ম অবমাননার দায়ে খ্রিস্টানদের উপর হামলা চালানো হয়। এ দাঙ্গায় একটি মসজিদের লাউডস্পিকারও ব্যবহৃত হয়। তাছাড়া এ ঘটনায় একজন মুসলিম ধর্মগুরুর সম্পৃক্ততাও নিশ্চিত করেছে পুলিশ।
একজন আলেম কুরআন অপবিত্র করা হয়েছে বলে মুসলিম সম্প্রদায়ের অন্যান্যদের খ্রিস্টানদের বিরুদ্ধে উসকে দেন। ফলে গত বুধবার, পাঞ্জাব প্রদেশের জরানওয়ালায় সংঘটিত দাঙ্গায় ৮০ টিরও বেশি খ্রিস্টান বাড়ি এবং ১৯ টিরও বেশি গির্জা ভাঙচুর করা হয়।
পাঞ্জাব পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেন, মুসলমানদের উসকে দেওয়া একদম উচিত হয় নি আলেমের। তিনি দাঙ্গার মতো ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন।
যদিও তিনি খ্রিস্টানদের ঘর জ্বালাতে বলেন নি, তবে মসজিদের লাউডস্পিকার ব্যবহার করতে দিয়ে এ দাঙ্গাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। দাঙ্গার সাথে জড়িত এমন ১২৫ জনেরও বেশি লোকদের ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে অন্যান্য জেলা থেকেও প্রায় ৫ হাজারেরও বেশি মুসলমান এ দাঙ্গায় অংশ নেয়।
প্রাণরক্ষার্থে অনেক খ্রিস্টানই পালিয়ে গিয়েছিলেন। তারা এ ঘটনার জন্যে পুলিশেরও সমালোচনা করেন। 
ধর্মীয় নেতারা সকল মুসলিম ভাইবোনদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে দুইজন খ্রিস্টানকেও আটক করা হয়েছে। শুক্রবার, খ্রিস্টান সম্প্রদায়কে আশ্বস্ত করতে পাঞ্জাব প্রদেশের ৩২০০ টি গির্জা পাহারা দেয় পুলিশ।
এ ব্যাপারে উসমান আনোয়ার বলেন, জরানওয়ালার ঘটনা অত্যন্ত দু:খজনক। ধর্মের অপব্যবহার যেন না হয় সে ব্যাপারে আলেম এবং সরকারকে আরো সতর্ক হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুসলিমদের আরো সহনশীল হতে হবে।
এম.এস.এইচ/

পাকিস্তান খ্রিস্টানদের উপর হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250