শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের আশকেলন শহরে দুই ভারতীয় নাগরিকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে আগে থেকে পরিকল্পনা করে এই অতর্কিত হামলা চালানো হয়।

ইসরায়েলি ব্রডকাস্টার কেএএনে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন-চারজন হুডি পরিহিত হামলাকারী ওই দুই ভারতীয়কে অনুসরণ করে একটি পার্কে নিয়ে যায় এবং সেখানে নির্মমভাবে মারধর করে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাকে ক্রমাগত ঘুষি মারছে।

হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবাদ ও বিদ্বেষপ্রসূত’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি জাতিসংঘের ১০০টিরও বেশি সদস্য দেশের সঙ্গে একাত্ম হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ভারত।

এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত একতরফা সিদ্ধান্ত ও পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। আমরা যেকোনো ধরনের দখলদারির বিরুদ্ধে আমাদের শক্তিশালী বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করছি।

এ ঘটনার পরপরই ভারতীয়দের ওপর এ হামলার ঘটনা ঘটল। এর ফলে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ভারতের এই অবস্থানের জেরেই কি এমন আক্রমণ চালানো হলো?

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার এবং ভুক্তভোগীদের শারীরিক চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে আগামী ২৫শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরে ইসরায়েল যাওয়ার কথা রয়েছে। এই হামলার মধ্যেই গত বৃহস্পতিবার এক সামরিক অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের মৈত্রী শক্তিশালী করছি। আগামী সপ্তাহে আমার ঘনিষ্ঠ বন্ধু এবং বৈশ্বিক শক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করবেন।’

জে.এস/

ইসরায়েলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250