শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইরানে সুনির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে মার্কিন হামলা হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে গতকাল শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে।

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এখন উন্নত পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহব্যাপী একটি টানা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এ ক্ষেত্রে ইরানের নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামোতে হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। সর্বশেষ আলোচনায় নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেই ইরানের শাসন পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছেন। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেননি, সুনির্দিষ্ট ব্যক্তিদের ওপর হামলা চালানো হলে কারা এর লক্ষ্যবস্তু হবেন। আবার বড় আকারের স্থলবাহিনী ছাড়া কীভাবে শাসন পরিবর্তন সম্ভব, সেটিরও ব্যাখ্যা পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানসহ বিপুল সক্ষমতা তারা প্রস্তুত রেখেছে। প্রয়োজনে সরাসরি যুক্তরাষ্ট্রের মাটি থেকেও বোমারু বিমান পাঠানো হতে পারে।

২০২০ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে লক্ষ্য করে হামলার অনুমোদন দিয়েছিলেন। সোলাইমানি ছিলেন ইরানের বিপ্লবী ইসলামিক গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান।

তথ্য প্রদানকারী দুই মার্কিন কর্মকর্তার মধ্যে একজন বলেছেন, গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানি নেতাদের লক্ষ্য করে হামলা কার্যকর প্রমাণিত হয়েছে। সে সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি সহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। তবে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলার জন্য সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের প্রয়োজন, যাতে অবস্থান ও সম্ভাব্য পার্শ্ব ক্ষতির ঝুঁকি বিবেচনায় নেওয়া যায়।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250