রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

পাকিস্তানের গোলযোগপূর্ণ পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি বহরে আত্মঘাতী বোমা হামলা চালানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) একজন মোটর সাইকেল আরোহী এ ঘটনা ঘটিয়েছে। এতে সেই  সেনাবহরের ৯ জন সেনাসদস্য নিহত হয়েছে। 

শুক্রবার (১লা সেপ্টেম্বর) ফরাসি গণমাধ্যম এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইংস জানিয়েছে, “সীমান্ত থেকে ৬১ কিলোমিটার (৩৮ মাইল) দূরে পাকিস্তানের বান্নু জেলায় একজন মোটর সাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলা চালিয়ে নিজেকে উড়িয়ে দেয়।” 

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেছেন, “খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলায় নয়জন বীর সেনার মৃত্যুতে হৃদয় ভেঙে গেছে।”

তিনি এ ঘটনাটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকান্ড হিসেবেও অভিহিত করেছেন।

এম.এস.এইচ/

পাকিস্তান বোমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250