রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

পরীমণিকে যে প্রস্তাব দিলেন মোহম্মদ আশরাফুল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত


ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরীমণির রূপে সবসময়ই মুগ্ধ লাখো মানুষ। পসিটিভ ভাবনার এই অভিনেত্রীকে ব্যক্তিগত কোন সমস্যাতেই বিচলিত হতে দেখা যায় না। অনেকদিন থেকেই শরিফুল রাজের সঙ্গে ছাদ আলাদা করে ছেলেকে নিয়ে একাই থাকছেন তিনি।

এর আগে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনে সংসার ভাঙার কথাও বলেছেন পরী। এর মাঝেই আচমকা পরীকে ষষ্ঠতম বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন প্রাক্তন ক্রিকেট তারকা মোহম্মদ আশরাফুল।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ঈদ উপলক্ষ্যে আয়োজিত টক শো-তে একইসঙ্গে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন পরীমণি ও আশরাফুল। সেখানে নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তবে সবটাই ঘটেছে মজার ছলে। 

ওই শো তে সঞ্চালক সাজু খাদেম ক্রিকেট তারকার কাছে জানতে চান, তিনি কখনও কোনও মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছেন কিনা। জবাবে আশরাফুল জানান, না। তিনি জীবনে একবারই একটি মেয়েকে সরসারি বিয়ের প্রস্তাব দিয়েছেন।


আর সেই মেয়ে আর কেউ নয়, তার সহধর্মিনী। এরপরই সঞ্চালক আশরাফুলকে নির্দেশ দেন পরীমণিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। 

আরো পড়ুন: সবুজ নায়িকা পূর্ণিমার আজ জন্মদিন

নাটকীয় ভঙ্গিতে আশরাফুল বলেন- ‘আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে। আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে'। আশরাফুলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে পরীমনি প্রথমে চুপ থাকলেও পরে হেসে উঠেন। 

২০২১ সালের অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমণি। ২০২২-এর জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে গোপন বিয়ের কথা ফাঁস করেন দুজনে। পরে সামাজিকভাবে ফের বিয়ে সারেন রাজ-পরীমণি।

এসি/


পরীমণি মোহম্মদ আশরাফুল!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250