রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

‘নির্বাচন নিয়ে দেশের কোথাও শঙ্কা নেই’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভোট দিয়েছেন। রোববার (৭ই জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে তার নিজ কেন্দ্র পরশুরামের গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়য়ে ভোট দেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাউদ্দিন নাসিম বলেন, নির্বাচন নিয়ে দেশের কোথাও শঙ্কা নেই, আছে কিছুটা সন্ত্রাস। রাজনৈতিক কর্মসূচি মানুষের কল্যাণের জন্য। কিন্তু গত ২-৩ দিন ধরে তারা (বিএনপি) যেগুলো করছে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখেই বুঝা যাচ্ছে ব্যাপক ভোটার উপস্থিতি হবে।

আরো পড়ুন : নাতির কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা অফুলা বেগম

এবার ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নৌকা প্রতীকে, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু সোনালী আঁশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদশে প্রার্থী কাজী মো. নুরুল আলম মোমবাতি প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ছড়ি প্রতীক, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল লাঙ্গল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন।

এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩১৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৯৪০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৭৪ জন। অপরদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।

এস/ আই. কে. জে/


নৌকার প্রার্থী বৃদ্ধা মা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250