মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

নিউইয়র্কে শাকিব-অপুর ঘুরে বেড়ানোর গোপন ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এ নিয়ে শাকিবের কোনো বক্তব্য দেখা না গেলেও সংবাদমাধ্যমে দেয়া অপুর বেশ কিছু সাক্ষাৎকার সেই গুঞ্জনকে আরও উসকে দেয়। এবার সেই গুঞ্জন আরও জোড়াল হলো দুজনকে একসঙ্গে দেখে।

ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরই গোপনে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পর মার্কিন মুলুকের ফ্লাইট ধরেন ‘লাল শাড়ি’র অপু বিশ্বাস; সঙ্গে নেন ছেলে আব্রাহাম খান জয়কে। তখনই আঁচ করা গিয়েছিল, শাকিবের কাছেই যাচ্ছেন তারা।

এবার সেই অনুমানের সত্যতা মিলছে ক্রমশ। জানা গেছে, ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন খোদ শাকিব খান। এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। যেখানে দেখা যায়, নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশে চলে যান।

তাই নয়, ভিডিও সূত্র বলছে নিউ ইয়র্ক শহরে অপু বিশ্বাসকে পাশে বসিয়ে ঢালিউড কিং নিজেই গাড়ি ড্রাইভ করছেন নিয়মিত! 

শাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও জয়কে নিয়ে গেছেন স্বপ্নের এই দেশে। হয়তো সেখানেই সংসার জীবনের অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিবাহবিচ্ছেদের মাধ্যমে। 

ওআ/









Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250