বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাই

তুর্কমেনিস্তানকে ৬ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব–১৭ নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়া। লক্ষ্য পূরণে শুরুটা হয়েছে দারুণ। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই এসেছে ৬–০ গোলের বিশাল জয়।

সিঙ্গাপুরের জানান বিসার স্টেডিয়ামে শুরুতেই তুর্কমেনিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। খেলতে থাকে প্রতিপক্ষের রক্ষণসীমানায়। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে তুর্কমেনিস্তান। গোলও আসে শুরুতেই। 

৩ মিনিটে গোলের খাতা খোলে মিডফিল্ডার পূজা দাস। ৫ মিনিটে ফরোয়ার্ড থুইনুয়ে মরমা করে ২–০। ৫৩ মিনিটে তার পা থেকে এসেছে আরেকটি গোল। সেটি ছিল দলের চতুর্থ গোল। 

আরো পড়ুন:  এলপিএলের ড্রাফটে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার

তার আগে ৩৯ মিনিটে ডিফেন্ডার ও অধিনায়ক রুমা আক্তার করে ৩–০। ৬০ মিনিটে পেনাল্টিতে ৫–০ করে ফরোয়ার্ড সুরভি। ৮২ মিনিটে ষষ্ঠ ও শেষ গোলটি এসেছে পেনাল্টিতে, এটি করে বদলি ফরোয়ার্ড শ্রীমতি তৃষ্ণা।

বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৩০ এপ্রিল। প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। অনূর্ধ্ব-১৭ দলটির বেশির ভাগ ফুটবলারের বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। কোচ গোলাম রব্বানী অবশ্য ম্যাচের আগে জানিয়েছিলেন, তাতেও মেয়েরা নার্ভাস নয়। মাঠের খেলায় সেটিই দেখা গেছে।

এম/

তুর্কমেনিস্তান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250