সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো

টক ঝাল মিষ্টি আমলকির আচার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আচার খেতে কে না পছন্দ করেন! কারও পছন্দ মিষ্টি আচার, আবার কারও টক কিংবা ঝাল। এক আচারেই যদি আপনি এই তিন স্বাদ পেতে চান তাহলে তৈরি করুন আমলকির টক-ঝাল-মিষ্টি আচার। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ:-

১. আমলকি ১ কেজি

২. রসুন কুচি আধা কাপ

৩. সরিষার তেল ১ কাপ

৪. লবণ ১ চা চামচ

৫. হলুদ গুঁড়া আধা চা চামচ

৬. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ

৭. বিট লবণ ১ চা চামচ

৮. তেঁতুল ৮/১০ কোয়া ও

৯. চিনি ১ কাপ।

আচারের মসলার জন্য যা যা লাগবে-

১. শুকনো লাল মরিচ ৮-১০টি

২. পাঁচফোড়ন ১ টেবিল চামচ

৩. আস্ত ধনিয়া ১ চা চামচ ও

৪. মিষ্টি জিরা বা মৌরি।

পদ্ধতি:

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে রসুন কুচি ভেজে নিন। তারপর অল্প সময় নেড়ে আমলকি, চিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও তেঁতুল মিশিয়ে দিন। ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নিন। প্রথমে চিনি থেকে পানি বের হলেও অল্প সময় নাড়ার পর চিনির পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে। তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া করে রাখা আচারের মসলা ও বিট লবণ। চুলার আঁচ কমিয়ে আরও ১০-১৫ মিনিট নাড়তে হবে।

আচার শুকিয়ে মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমলকির টক-ঝাল-মিষ্টি আচার। আচার ঠান্ডা হলে বয়ামে বা মুখ বন্ধ বাটিতে রেখে দিতে হবে।

এস/ আই.কে.জে

মিষ্টি আচার আমলকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250