শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

চীনকে আরো বেশি পর্যটক পাঠাতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আরো বেশি পর্যটক পাঠানোর জন্য জোরদার উদ্যোগ নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। কূটনৈতিক বিরোধের জেরে ভারতীয় পর্যটকেরা পূর্বনির্ধারিত সফর বাতিল করার পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অবমাননাকর’ মন্তব্য করার জেরে মালদ্বীপের তিন মন্ত্রীকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। সব মিলিয়ে কূটনৈতিক বিরোধ দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে।  

বিরোধ শুধু কূটনীতিতে সীমাবদ্ধ থাকেনি। মালদ্বীপের পর্যটনকেন্দ্রগুলোয় পূর্বনির্ধারিত সফর বাতিল করছেন অনেক ভারতীয়। এর পরিপ্রেক্ষিতে চীনকে আরো বেশি পর্যটক পাঠানোর কথা বললেন মইজ্জু।

মালদ্বীপের প্রেসিডেন্ট পাঁচ দিনের সফরে চীনে রয়েছেন। গতকাল মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে দেশটির ফুজিয়ান প্রদেশের মালদ্বীপ বিজনেস ফোরামে বক্তব্য দেন তিনি। এ সময় চীনকে দ্বীপরাষ্ট্রটির ‘ঘনিষ্ঠ মিত্র’ উল্লেখ করে আরও বেশি পর্যটক পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানান মইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘চীন আমাদের ঘনিষ্ঠ মিত্র ও উন্নয়ন অংশীদার।’

চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের প্রশংসা করেন তিনি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৪ সালে এই প্রকল্প গ্রহণ করেছিলেন। মইজ্জু বলেন, এর আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অভিজ্ঞতা অর্জন করেছে মালদ্বীপ।

আরো পড়ুন: ভুটানের নির্বাচনে জিতল সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল

মইজ্জু আরো বলেন, ‘করোনার আগে চীন ছিল আমাদের এক নম্বর বাজার। সেই অবস্থান ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানাচ্ছি।’ মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটে এ কথা জানানো হয়েছে।

 সম্প্রতি মোদি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষা দ্বীপ সফর করেন। তিনি তাঁর এ সফরের কিছু ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি ভারতীয়দের মালদ্বীপের বদলে এই দ্বীপে ভ্রমণের আহ্বান জানান। এর পরই মালদ্বীপের তিন মন্ত্রীসহ কয়েক নেতা মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেন। মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারী তিন মন্ত্রীকে গত রোববার (৭ই জানুয়ারি) বরখাস্ত করে মালদ্বীপ সরকার। তাঁরা হলেন মরিয়ম শিউনা, মালশা শরিফ ও মাহজুম মাজিদ। সোমবার মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিম সাহেবকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই.কে.জে/


মোহামেদ মুইজ্জু চাইনিজ পর্যটক কূটনৈতিক বিরোধ ভারত-মালদ্বীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250