সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

গুগল ম্যাপের বিপরীতে রুশ কোম্পানির নেভিগেশন অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুবাইতে গুগল ম্যাপকে টেক্কা দিতে একটি নেভিগেশন অ্যাপ চালু করেছে রাশিয়ান প্রযুক্তি জায়ান্ট ইয়ানডেক্স কোম্পানির মালিকানাধীন ইয়াঙ্গো। এ অ্যাপে দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফাসহ বিভিন্ন জনপ্রিয় ল্যান্ডমার্কের থ্রিডি মডেল ফুটিয়ে তোলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) কোম্পানিটি এক ঘোষণায় জানিয়েছে, রাশিয়ান টেক গ্রুপ ইয়ানডেক্সের আন্তর্জাতিক শাখা ইয়াঙ্গো দুবাইতে একটি নেভিগেশন অ্যাপ চালু করেছে। এ অ্যাপে শহরের একটি অত্যন্ত বিশদ এবং সুস্পষ্ট মানচিত্র দেখা যায়। এমনকি দুবাইয়ে অবস্থিত সব আইকনিক ল্যান্ডমার্কের থ্রিডি মডেল রয়েছে এই নেভিগেশন অ্যাপে।

অ্যাপটি বর্তমানে বিনামূল্যে গুগল প্লে এবং অ্যাপলস অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটিতে ইন্টারফেস এবং ভয়েস নির্দেশনার ক্ষেত্রে ইংরেজি এবং আরবি ভাষার সুবিধা রাখা হয়েছে।

এবিষয়ে কোম্পানিটি জানিয়েছে, এই নেভিগেশন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ল্যান্ডমার্কের চিত্তাকর্ষক থ্রিডি মডেলের পাশাপাশি একটি সুস্পষ্ট মানচিত্র ব্যবহারের সুযোগ পাবেন। ফলে তারা গাড়ি চালানো, হাঁটাহাটি করা, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে একটি দ্রুত এবং সুবিধাজনক রুট বেঁছে নিতে পারবেন।
 
ইয়াঙ্গোর মতে, পরিষেবাটি রাস্তা, বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড ক্রসিং ও পার্কি স্পটসহ শহরের একটি বাস্তবধর্মী চিত্র তুলে ধরেছে। ইয়াঙ্গোর ম্যাপে দুবাইয়ের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো যেমন- বুর্জ খলিফা, দুবাই ফ্রেম, মিউজিয়াম অব দ্য ফিউচার এবং জুমেইরাহ মসজিদকে ফুল-কালার থ্রিডিতে ফুটিয়ে তোলা হয়েছে।
 
এই পরিষেবাটি বাজারে ছাড়ার বিষয়ে ইয়াঙ্গো ম্যাপের সিইও আলেকজান্ডার বাকশিভ বলেছেন, আমরা দুবাইতে ইয়াঙ্গো ম্যাপ চালু করতে পেরে অনেক উচ্ছ্বাসিত। আমরা শহরের একটি নতুন নিরবচ্ছিন্ন নেভিগেশন অভিজ্ঞতা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি আরও বলেছেন, আমরা নির্ভুল ও ঝামেলা-মুক্ত নেভিগেশন অভিজ্ঞতা দেয়ার স্বার্থে ইয়াঙ্গো ম্যাপকে সময়ে সময়ে আপ টু ডেট রাখার প্রচেষ্টা করছি।

এক্ষেত্রে ম্যাপটিতে প্রতি মাসে প্রায় ৩ মিলিয়ন আপটেড আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
এসকে/ 

গুগল ম্যাপ নেভিগেশন অ্যাপ রাশিয়া রাশিয়ান টেক গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250