রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

কোন কাপড় পরলে গরমকালে ঠাণ্ডা আর শীতকালে গরম লাগে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মিল রেখেই মানুষ তাদের পছন্দের পোশাক বেছে নেয়। এই যেমন গরম থেকে বাঁচতে সুতি কাপড় আবার শীত থেকে বাঁচতে উলের পোশাক। কিন্তু আপনি কি জানেন, প্রকৃতিতে এমন এক ধরনের সহজলভ্য কাপড় রয়েছে যেটি গরমকালে ঠাণ্ডা আর শীতকালে গরম অনুভূতি দিতে পারে?

তন্তু বিশারদদের মতে, এমন বৈশিষ্ট্য মূলত রয়েছে খাদিতে। খাদি একটি বহুমুখী ফেব্রিক্স হওয়ায় এটি পরার পর গ্রীষ্মকালে শীতল এবং শীতকালে উষ্ণ অনুভব করা যায়। তাই সারা বছরই ব্যবহার করা যায় খাদি কাপড়ের তৈরি পোশাক।

ইতিহাস থেকে জানা যায়, বাংলার খাদির জনপ্রিয়তা ছিল বিশ্বজোড়া। ১২শ শতাব্দীতে ইতালিয়ান ব্যবসায়ী মার্কো পোলো বাংলার খাদিকে ‘মাকড়সার জালের চেয়েও বেশি মিহি’ বলে অভিহিত করেছিলেন।

 মধ্যযুগ এমনকি মোগল যুগে দেশীয় খাদির জনপ্রিয়তা এত বেশি ছিল যে বিদেশে রফতানি হত এ কাপড়। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী এবং সুহাসিনী দাস সব সময় খাদির পোশাকই পরেছেন।

আরও পড়ুন : ভারতের লক্ষ্ণৌয়ে ৩০ লাখ টাকার শাড়ি!

মোটা ও পাতলা দুই ধরনেরই খাদি হয়ে থাকে। আগে শুধু সুতি ও সিল্ক খাদি উৎপাদন হলেও যুগের সাথে তাল মিলিয়ে এখন রেশমী, মুগ, তসর, উলেরও খাদি তৈরি করা হচ্ছে। দেশীয় পোশাকের বিস্তৃতি ঘটাতে তৈরি করা হচ্ছে খাদির তৈরি পাঞ্জাবী, শাড়ি, থ্রি পিস,  টু পিস, শার্ট, কুর্তা, টপ্স, শাল ও নানা ধরনের ওয়েস্টার্ন পোশাকও।

দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে বিভিন্ন উৎসবে প্রাধান্য দিতে পারেন নানা ডিজাইনের খাদির পোশাক। এতে করে আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন আবার দেশীয় শিল্পটিও পাবে একটি উজ্জ্বল ভবিষ্যত।  

এস/ আই. কে. জে/ 

শীতকাল গরমকাল কাপড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250