সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো

রেসিপি

ঘরেই তৈরি করুন কাঁচা আমের পান্না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৭ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় উপকরণ: ৩ গ্লাস আম পান্না বানানোর জন্য লাগছে ১টা মাঝারি মাপের কাঁচা আম, চিনি ২ টেবিল চামচ (চিনি নির্ভর করে আমের উপর, আম যদি টক হয় তাহলে বেশি চিনি লাগে আর যদি আম মিষ্টি হয় তাহলে কম চিনি লাগে), লেবু ১/২, বিট লবণ ১/২ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ভাগ, গোটা কয়েক পুদিনা পাতা, বরফের টুকরো আর লাগছে ২ গ্লাস পানি।

প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁচা আম সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ আম ঠাণ্ডা হলে, আমের শাঁস নিতে হবে। আমের বীজ আর খোসা ফেলে দিতে হবে।

আম পান্না বানানোর জন্য মিক্সিতে এক এক করে সব উপকরণ দিতে হবে - আমের শাঁস, চিনি, রোস্টেড জিরে গুঁড়ো, বিট লবণ, পুদিনা পাতা, বরফের টুকরো, পানি আর লেবুটা ছাকুনিতে ছেঁকে দিয়ে দিতে হবে। বরফের টুকরো একটু বেশি করে দেবেন। মিক্সিতে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

আরো পড়ুন: কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি

এরপর গ্লাসে ঢেলে নিতে হবে। গ্লাসের মধ্যে দিয়ে দিন ১টা বরফের টুকরো। মানের মতো সাজিয়ে পুদিনা পাতা আর লেবু দিয়ে পরিবেশন করুন কাঁচা আমের পান্না।

এম এইচ ডি/ আইকেজে 

কাঁচা আমের পান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250