শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

এলপিজির নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

প্রতীকী ছবি

টানা তিন মাস দরপতনে বাড়ল এলপিজি গ্যাসের দাম। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৩৫ টাকা। ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ১৫৭ টাকা। গত এপ্রিল মাসে এর দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা আর মার্চে ছিল ১ হাজার ৪২২ টাকা।

অন্যদিকে অটো গ্যাস লিটার ৫৪.৯০ টাকা থেকে বাড়িয়ে ৫৭.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

আরো পড়ুন: চাঁদপুর আড়তে ইলিশ কম, বাজারে মিলছে আইড় ও চিংড়ি

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

এলপিজি গ্যাসের নতুন নির্ধারণ করা এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলেও জানাও হয়।

এম/ আই. কে. জে/

এলপিজি নতুন দাম ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250