রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

জলপথে গাজামুখী ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ তীব্র ঝোড়ো আবহাওয়া এবং বহরের সামনের জাহাজগুলোতে হামলার খবর সত্ত্বেও বিপজ্জনক যাত্রা অব্যাহত রেখেছে বলে জানান বাংলাদেশ থেকে যোগ দেওয়া আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

আজ বৃহস্পতিবার (২রা অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ফিলিস্তিনের ওপর থাকা ইসরায়েলি অবরোধ ভাঙার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জাহাজটির ওপরের ডেক থেকে শহিদুল আলম লাইভে বলেন, গ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে ঝড়ের সতর্কতা এলেও জাহাজটি এগিয়ে চলেছে।

ক্যাপ্টেন ঝড়ের কবল থেকে বাঁচতে গত রাতে জাহাজের গতি বাড়িয়েছিলেন। ঝড় এবং বিদ্যুৎ চমকানো বন্ধ হয়েছে। বৃষ্টিও থেমে গেছে। এই জাহাজ বাকি ফ্লোটিলা থেকে কিছুটা পিছিয়ে আছে।

তিনি আরো জানান, সামনের জাহাজগুলোতে আক্রমণ করা হয়েছে। তবুও আমরা এই ভীতি প্রদর্শনে দমে না গিয়ে গাজার দিকে আমাদের পথে এগিয়ে চলেছি। আমরা অবরোধ ভাঙব। ফিলিস্তিন মুক্ত হবে।

অবরোধের শিকার গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেয় ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যার মধ্যে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকারকর্মী।

শহিদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250