রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন ঝালকাঠির এক নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দিলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৪)।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান প্রসব করেন পুতুল। এরআগে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৭টায় তিনি প্রসব বেদনা নিয়ে শেবাচিম হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। পুতুল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন বলেন, চারটি বাচ্চারই ওজন কম। তাই চার শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। এখনও কোনো শিশু শঙ্কাযুক্ত বলা যাবে না।

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব জানান, শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক সবকিছু স্বাভাবিক রয়েছে।

শিশুদের নানী মায়া বেগম বলেন, ১০ বছর আগে আমার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। গেলো রমজানে দেশে থাকলেও বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহরাইন আছেন। তাদের সংসারে ৬-৭ বছরের একটি মেয়ে রয়েছে। বর্তমানে যে চারটি সন্তানের জন্ম হয়েছে তাদের নাম যথাক্রমে সায়েম, সালিম, আলিম ও আয়শা রাখা হয়েছে।


একে/

একসঙ্গে চার সন্তানের জন্ম বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250