শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে হামাসকে ‘এক সপ্তাহের’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে হামাস। 

গতকাল বুধবার (২০শে ডিসেম্বর) হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে আলোচনা করেন তিনি।

হামাসের পলিটব্যুরোর সদস্য গাজী হামাদও জানান, তারা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। তার দাবি, অস্থায়ী বিরতির মাধ্যমে জিম্মিদের ছাড়িয়ে নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও গণহত্যা চালানো শুরু করবে।

আরো পড়ুন: সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই মানে গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া নয় : ম্যাক্রো 

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।’

তিনি আরো বলেছেন, ‘কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না।’

‘ইসরায়েল জিম্মিদের নিয়ে যাবে এবং এরপর তারা নতুন করে আমাদের মানুষদের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে- আমরা এই খেলা খেলব না’, যোগ করেন গাজী হামাদ।

হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তারা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তারা।

সূত্র: আলজাজিরা

এইচআ/ আই.কে.জে/

গাজা যুদ্ধবিরতি হামাস জিম্মি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250