রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

ঋণখেলাপির অভিযোগে যশোর–৪ আসনে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঋণখেলাপির অভিযোগে যশোর–৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঋণখেলাপির দায়ে আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান।

এর আগে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ পাওয়া যায়। যশোরের জনতা ব্যাংক নওয়াপাড়া শাখায় রুম্মন ট্রেডার্সের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ রয়েছে। যার সত্ত্বাধিকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী এনামুল হক বাবুল।

গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের মনোনয় পাওয়ার পর জনতা ব্যাংক পিএলসি নওয়াপাড়া করপোরেট শাখার সহকারী ব্যবস্থাপক মো. ইমরান হোসেন শামিমের সহযোগিতায় ব্যাংকের হেড অফিসে উপমহাব্যবস্থাপক সিআইবি ডিপার্টমেন্ট বরাবর একটি চিঠি পাঠান।

ওই চিঠিতে ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা এনামুল হক বাবুলকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ছয় মাসের স্থগিতের আবেদন করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। চিঠির সঙ্গে তার বিরুদ্ধে করা একটি মামলার কপিও সংযুক্ত করা হয়।

যশোরের সিনিয়ন নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান জানান, ব্যাংকসহ অন্যান্য সংস্থাগুলোকে এসব বিষয়ে সহযোগিতার জন্য ইতিপূর্বেই চিঠি দেওয়া হয়েছিল। সমস্ত যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে আসনটি থেকে বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়কে এবার মনোনয়ন দেওয়া হয়নি। যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটি থেকে লড়ছেন।

ওআ/

নৌকার প্রার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250