মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’

উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণির ১৩ লক্ষ শিক্ষার্থীর ক্লাস শুরু আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (৮অক্টোবর )। আজ কলেজে কলেজে ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে শ্রেণি কার্যক্রমের অনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার কলেজে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তিন ধাপে আবেদনপ্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয়েছে গত ২৬ সেপ্টেম্বর।

তিন ধাপে আবেদন করেও কলেজ না-পাওয়া শিক্ষার্থীদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এটি চতুর্থ (সর্বশেষ) ধাপ বলছে কমিটি। এ ধাপে শিক্ষার্থীরা আজ রোববার (৮ অক্টোবর) ও আগামীকাল সোমবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবে।

গত বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ এসব তথ্য জানানো হয়। আন্তশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

একে/

একাদশ শ্রেণির ক্লাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250