রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

আফগানিস্তানকে হারানোর রহস্য জানালেন শরিফুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

বাংলাদেশের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসার শরিফুল ইসলাম - ছবি: সংগৃহীত

লক্ষ্য ছিল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিজেদের র্যাঙ্কিংয়ের উন্নতি ঘটানো। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরে উল্টো হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে দল। তবে তৃতীয় ম্যাচটি জেতায় শেষ রক্ষা হয়েছে। এদিকে বাংলাদেশের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসার শরিফুল ইসলাম।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টায় তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে মাত্র ১২৬ রানে থামে আফগানিস্তান। রান তাড়ায় নেমে ৩ উইকেট হারিয়ে ২৬.৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শেষ ম্যাচটি জিতে লজ্জা থেকে বাঁচে টাইগার বাহিনী। সেই সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ের অবনমনও রক্ষা করা গেছে। এদিকে বাংলাদেশের দাপুটে জয়ের রহস্য জানিয়েছেন পেসার শরিফুল।

ম্যাচ শেষে শরিফুল ইসলাম বলেছেন, ‘অনুশীলনে যেমন বল করার চেষ্টা করেছি ম্যাচেও তেমনটি করেছি। পুরো দল আমাকে অনুপ্রেরণা দিয়েছে। যার কারণে ভালো ফল এসেছে। বিশেষ করে মুশফিক ভাই আমাকে অনুশীলন থেকে মাঠ পর্যন্ত অনুপ্রেরণা দিয়ে আসছেন।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১২ জুলাই ২০২৩)

এদিকে আফগানদের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে ব্যর্থ ছিলেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপ ও এশিয়া কাপে শরিফুল নিজেকে কাটার মাস্টারের বিকল্প হিসেবে ভাবছেন কি না, এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘আসলে মোস্তাফিজ ভাই আমাদের তারকা খেলোয়াড়। দু-একটি ম্যাচ খারাপ হতেই পারে। আমরা বিশ্বাস করি বিশ্বকাপে যে-ই সুযোগ পাবে, সে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবে।’

এম/


বাংলাদেশ জয় পেসার শরিফুল ইসলাম।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250