মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

আগামীকাল ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামীকাল (১৭ জুলাই) প্রথমবারের মতো পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে পৌরসভা গঠনের পর এবারই প্রথম ভোট হচ্ছে। দীর্ঘ ৮ বছর প্রশাসক দিয়ে চলেছে ভান্ডারিয়া পৌরসভার কার্যক্রম।

এ নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ও আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু’র মধ্যে। এছাড়াও মেয়র পদে অন্য প্রার্থীরা হচ্ছেন এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিরর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আরো পড়ুন:জরুরি ভিত্তিতে দেশের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা পাঠানোর নির্দেশ

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, নির্বাচনে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছেন। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250