মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ঢালিউড

আগস্টে মুক্তির তালিকায় তিন সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো দেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে। চতুর্থ সপ্তাহেও দর্শকদের ভিড় দেখা গেছে। ঈদের সিনেমাগুলো ভালো চলায় জুলাই মাসে মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা।

আগস্টে মুক্তির তালিকায় এখন পর্যন্ত আছে তিনটি সিনেমা। এমনটাই জানা গেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি সূত্রে। সিনেমা তিনটির মধ্যে আছে, ‘মাইক’, ‘এমআর নাইন’ ও ‘১৯৭১ সেই সব দিন’।

অনুদানের সিনেমা ‘মাইক’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে এটি। নির্মাণ করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে এটি। ‘মাইক’ সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি।


ছবি: সংগৃহীত

১৮ আগস্ট মুক্তি তারিখ নির্ধারণ করেছে হৃদি হকের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। হৃদি হকের প্রথম সিনেমা এটি। ১৯৭১ সালের একটি পরিবার ও সেই সময়ের সাংস্কৃতিক আন্দোলন নিয়ে সিনেমার গল্প। এটিও সরকারি অনুদানে নির্মিত। সিনেমাটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

আরো পড়ুন: এবারের ‘ইত্যাদি’ মুন্সীগঞ্জের ইছামতির পাড়ে

জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’। সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ আকবর। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ২৫ আগস্ট মুক্তির তারিখ নিয়েছে সিনেমাটির।


ছবি: সংগৃহীত

এতে অভিনয় করেছেন এবিএম সুমন, শহীদুল আলম সাচ্চু, মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ। বিগ-বাজেটের ‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমাটি নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

এম/


সিনেমা ১৯৭১ সেই সব দিন টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250