রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

রাজধানীর বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশে আওয়ামী লীগ। ছবি: সংগৃহিত

রাজধানীর বনানী কবরস্থানে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশে আওয়ামী লীগ। 

আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টা ১০মিনিটে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের কেন্দ্রীয় নেতারা আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ। এসময় আরও শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে, বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ করা হয়। এই নৃশংস ও ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান গুরুতর আহত হন। পরে হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।

এম.এস.এইচ/ 

২১ আগস্ট আইভি রহমান আ.লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250