রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

আইফোন ১৫ কিনতে বস্তাভর্তি কয়েন নিয়ে হাজির ভিক্ষুক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

আইফোন ১৫ কিনতে বস্তাভর্তি কয়েন নিয়ে হাজির ভিক্ষুক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নোংরা ও ছেড়া জামা গায়ে। গা ভর্তি ময়লা, মুখে-গলায় কালি। চুল এলোমেলো। দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা ভবঘুরে ভিক্ষুক ঢুকলেন আইফোনের শো-রুমে। খুচরা পয়সা দিয়ে নোংরা ভিক্ষুককে বিদায় করতে দৌড়ে আসেন দোকানকর্মীরা। কিন্তু ওই ভিক্ষুকের কথায় রীতিমতো চমকে ওঠেন সবাই।

ভিক্ষুক জানান, তিনি আইফোন ১৫ কিনতে এসেছেন। বলেই একটি বস্তা থেকে অগণিত কয়েন ফ্লোরে ঢেলে দেন। কয়েনগুলো গুনলে লাখ টাকার বেশি হবে বলে জানান তিনি।

সম্প্রতি ভারতের রাজস্থানের যোধপুরে একটি দোকানের এই ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। অবশ্য গোটা ঘটনাই ছিল ওই ভিখারির পূর্বপরিকল্পিত। তিনি কোনো ছিন্নমূল, ভবঘুরে বা ভিক্ষুক নন, তিনি একজন ইউটিউবার।

আইফোন ১৫ কিনতে এমন কাণ্ড ঘটিয়ে তা নিজের ইউটিউবে প্রচারই ছিল তার উদ্দেশ্য। সেজন্য ভিক্ষুকের বেশ ধারণ করে মোবাইলফোন শো-রুমে গিয়েছিলেন তিনি। মূলত বিক্রেতাদের চমকে দিতে ও তাদের প্রতিক্রিয়া দেখতে গিয়েছিলেন।

সেক্ষেত্রে পুরোপুরি সফল এই ইউটিউবার। প্রথমে চমকে যায় দোকানকর্মীরা। পরে খুচরা পয়সা দেখে তাদের চোখ ছানাবড়া। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি হননি বিক্রেতারা। অনেক অনুরোধের পর তারা রাজি হন।

রাজি হওয়া মাত্রই ওই ইউটিউবার নিজের পরিচয় দেন। এরপর পয়সাগুলো থরে থরে সাজিয়ে গোনা শুরু করেন দোকানকর্মীরা। এবং সেই পয়সাগুলো দিয়ে আইফোন কেনেন ভিখারিবেশী ওই ইউটিউবার।

গোটা ঘটনাই নেটিজেনদের মনে ধরেছে। ‘এক্সপেরিমেন্ট কিং’ নামে তার ইউটিউব চ্যানেল ভিডিওটি পোস্টের পর ইতোমধ্যে ৩৬ লাখ ভিউ হয়ে গেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওআ/

আইফোন ১৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250