বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রিজভী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এটি গোটা জাতিকে প্রবঞ্চিত করা। এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এ নির্বাচন বর্জন করতে হবে। 

তিনি সকল পর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে এ অবৈধ নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানান।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মঙ্গলবার (২রা জানুয়ারি) দুপুরে গুলশান-২ ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারও মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না।

আরো পড়ুন: বিএনপির লিফলেট বিতরণকে ‘রহস্যময়’ বললেন কাদের

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার, পান্না ইয়াসমিন, আয়েশা আক্তার মিলি, হাসিনা আক্তার, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসকে/

রুহুল কবির রিজভী লিফলেট বিতরণ অবৈধ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250