শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি, জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? অনেকেই হয়তো বলবেন দুবাইয়ের নাম। কিন্তু এবার বিশ্বের ধনী দেশের তালিকায় সবার উপরে আছে অন্য একটি দেশ। সেটি হচ্ছে আয়ারল্যান্ড। 

এই ছোট দেশটি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে উঠেছে। স্বল্প জনসংখ্যা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি এ অর্জন করেছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করেছে।

তালিকায় এর পরের স্থানেই আছে লুক্সেমবার্গ। খুব সামান্য ব্যবধানে আয়ারল্যান্ডের পেছনে রয়েছে এই দেশটি। মাথাপিছু আয়ের দিক থেকে এটি আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে। এদেশে বার্ষিক গড় মাথাপিছু আয় ৭৩ লাখ টাকার বেশি। মানে এখানে একজন মানুষ দৈনিক ২০ হাজার টাকা আয় করেন।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে দামি বিয়ের পোশাক

ধনী দেশের তালিকায় পরবর্তীতে আছে সিঙ্গাপুর। এই দেশটির জনসংখ্যা প্রায় ৫৯ লাখ ৮১ হাজার। দেশটি বহু বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে মাথাপিছু গড় বার্ষিক আয় ৫৩ লাখ টাকা। অর্থাৎ এখানে প্রতিদিন একজন মানুষ ১৪ হাজার টাকার বেশি আয় করেন।

এরপরের অবস্থানেই আছে উপসাগরীয় দেশ কাতারের নামও রয়েছে। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে, জাতিসংঘ কাতারকে একটি উচ্চ উন্নত অর্থনীতির দেশ বলে অভিহিত করেছে। এদেশে বার্ষিক মাথাপিছু আয় ৫১ লাখ টাকার বেশি। বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ এ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।

তবে অর্থনৈতিক দিক থেকে প্রথম স্থানে থেকেও ধনী দেশের তালিকায় শীর্ষে নেই আমেরিকা। এই তালিকায় নবম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরও অবাক করা বিষয় হলো এই তালিকায় নেই প্রযুক্তির শীর্ষে থাকা চীন, রাশিয়া, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের নামও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 

ধনী দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250