মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

কফি পান করলে হতাশা এবং দুশ্চিন্তা কমবে!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এক কাপ ধোঁয়া ওঠা কফি ছাড়া অনেকের দিন শুরুই হয় না। আবার অলস দুপুরে ঘুম তাড়িয়ে চনমনে হয়ে উঠতেও চাই এক মগ কফি। কফি স্বাদে যেমন অনন্য, ঠিক তেমনই এর অন্যান্য আরও কিছু গুণ রয়েছে। 

কফি আপনার মস্তিস্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং ডোপামিন নিঃসরন বাড়িয়ে দেয়। এই জন্য এক কাপ কফি খাওয়ার পর পরই আমরা অনেক চাঙ্গা এবং কর্মোদ্যমী হয়ে উঠি। 

চীনা এক গবেষণা বলেছে, যারা দিনে ২ থেকে ৩ কাপ কফি পান করে থাকেন তাদের মধ্যে হতাশা এবং দুশ্চিন্তার উপসর্গ সবচেয়ে কম। 

কফি খেলে মস্তিষ্কে অ্যাড্রিনালিন হরমোন নির্গত হয়। এই হরমোন চাপ কমাতে পারে। তাই কফি খেলে দুশ্চিন্তা কমে। তবে সচেতন হতে হবে অতিরিক্ত কফি খেলে শরীরে ক্ষতি হতে পারে। 

ওআ/কেবি 

কফি ‍

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250