বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভুলে দোভাষীকে দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভেবে বসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভুল সম্ভাষণের সেই মুহূর্তটি। ছবি: সংগৃহীত

কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বদলে ভুল করে তার দলের এক অনুবাদকের সঙ্গে করমর্দন এবং সম্ভাষণ জানান। সম্মেলনস্থলে ছবি তোলার এক মুহূর্তে ঘটনাটি ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

এক ভিডিওতে দেখা যায়, আত্মবিশ্বাসের সঙ্গে স্টারমার ওই ব্যক্তির হাত চেপে ধরে হাসিমুখে কুশল বিনিময় করছেন। অথচ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং তখন তাদের পেছনে দাঁড়িয়ে ছিলেন এবং পরিচিত হওয়ার অপেক্ষায় ছিলেন।

স্টারমার বেশ কিছুক্ষণ অনুবাদকের হাত ধরে রাখেন। পরে যখন প্রেসিডেন্ট সামনে এগিয়ে আসেন, তখন বিভ্রান্তিতে পড়ে যান তিনি। পরে অবশ্য করমর্দন করেন দুই নেতা। কিন্তু তখনো তারা ছবি তোলার জন্য কোথায় দাঁড়াবেন, তা নিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারত এ বছর ওই  সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেয়।

এদিকে একদিন আগে সম্মেলনে আরেক বিব্রতকর ঘটনার মুখে পড়েন স্টারমার। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কিছু বাণিজ্য-সংক্রান্ত কাগজ পড়ে গিয়েছিল। এ সময় সেগুলো কুড়িয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যান স্টারমার এবং তিনি ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন।

এবারের ৫১তম জি-৭ সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে ছিল ইউক্রেনকে সহায়তা, মধ্যপ্রাচ্য সংকট, নিষেধাজ্ঞা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি নিরাপত্তা।

কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250