মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায়

প্রধান উপদেষ্টার ফেসবুকে নেই হাদির কবিতা-প্রোফাইল ছবিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শরিফ ওসমান বিন হাদির ‘বিদ্রোহী’ কবিতার ভিডিওটি না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। একইসঙ্গে নেই পেজটির প্রোফাইল ছবিটিও।

গতবুধবার (২৪শে ডিসেম্বর) রাত থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আলোচিত ওই ভিডিওটি পাওয়া যাচ্ছে না। কবিতার ভিডিওটি প্রকাশের পর থেকে এটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল।

আজ শুক্রবার (২৬শে ডিসেম্বর) প্রধান উপদেষ্টারে ফেসবুক পেজে ঢুকে দেখা যায়, কবিতার ভিডিওটি নেই। নেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিটিও।

এ ঘটনায় বিভিন্ন ফেসবুক পেজ থেকে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) জুলাই ঐক্যের পেজ থেকে এক পোস্টে প্রশ্ন তোলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদির ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির এই ভিডিও প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেওয়া হলো কার ইশারাতে?

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রোফাইল ছবি বা ওসমান হাদির কবিতা ডিলেট করা হয়নি। এটা ফেসবুকের কোনো একটা টেকনিক্যাল ইররের কারণে হয়েছে। সমস্যাগুলোর সমাধানে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

শরিফ ওসমান বিন হাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250