রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

২৯ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবিটি অস্বাভাবিক: ইফতেখারুজ্জামান

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে বাংলাদেশের কোন সংস্থা ২৯ মিলিয়ন ডলারের (প্রায় ৩৫০ কোটি টাকা) অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছিল, তা নিয়ে দেশে–বিদেশে আলোচনা চলছে। বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিওখাত নিয়ে গবেষণার অভিজ্ঞতা রয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের’ (টিআইবি) নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানের। 

যোগাযোগ করা হলে ড. ইফতেখারুজ্জামান  সুখবর ডটকমকে বলেন, ‘২৯ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবিটি অস্বাভাবিক। আমার মনে হয়, আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়ন বাতিলকে বৈধতা দিতে এখানে বাংলাদেশের নাম ব্যবহার করা হয়েছে। কারণ, এভাবে বাংলাদেশের কোনো সংস্থার অর্থ নেওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘মাত্র  দুজন ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানে (এনজিও) এতো বিশাল অঙ্কের টাকা (২৯ মিলিয়ন ডলার) ছাড় হওয়ার সুযোগ নেই। বিদেশি অনুদান বাংলাদেশে আসতে যে আইনি কাঠামো রয়েছে, তা খুবই শক্তিশালী। আর ২৯ মিলিয়ন ডলার যদি বাংলাদেশের  কোনো সংস্থাকে আমেরিকা দিয়েও থাকে, তাহলে সেটি আমেরিকার কর্তৃপক্ষের দুর্বলতা।’

তিনি বলেন, ‘কারণ, ১ ডলারই হোক আর ২৯ মিলিয়ন ডলারই হোক- সরকারের অনুমোদন ছাড়া কোনো অর্থ ছাড় হওয়া অসম্ভব। আর এককভাবে কোনো সংস্থার ২৯ মিলিয়ন ডলার পাওয়ার খবরটিই অস্বাভাবিক।’

তবে ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হওয়ায় বাংলাদেশের সামাজিক ও সেবাসহ বিভিন্ন খাতে প্রভাব পড়বে বলে মনে করেন ড. ইফতেখারুজ্জামান।

হা.শা./কেবি


নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250