রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ফারিয়া বললেন—শরীরকে ভালোবাসুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যায়াম নিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার আলাদা একটা ভালো লাগা কাজ করে। ঢালিউড তারকাদের খোঁজখবর যারাই রাখেন কিংবা ফারিয়ার ফেসবুক পেজে যারা অনুসারী, তাদের কাছে এই তারকার জিমপ্রীতি অজানা নয়।

জানা গেছে, এরই মধ্যে ১১ বছর ধরে জিম করছেন তিনি। ফিটনেস ধরে রাখতে ফারিয়া দিনের একটা সময় নিয়ম মেনে জিমে কাটান।

নুসরাত ফারিয়া জিমে সময় কাটাচ্ছেন, এমন স্থিরচিত্র প্রায় সময় তার ফেসবুকে পোস্ট করেন। আজও তার ব্যতিক্রম নয়, নিজের ফেসবুকে একটা স্থিরচিত্র পোস্ট করে জানালেন, ১১ বছর ধরে তিনি জিম করছেন। ফারিয়া বরাবরই নিজের ফিটনেসের ব্যাপারে সচেতন।

একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, শরীরচর্চা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি তার মানসিক প্রশান্তিরও উৎস। ব্যস্ততার মধ্যেও প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখেন তিনি—জিম, যোগব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে।

সোমবার (১০ই নভেম্বর) ফারিয়া তার ফেসবুক পেজে ব্যায়াম করার একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘১১ বছর ধরে প্রতিদিন! নিজের শরীরকে ভালোবাসুন, বিনিময়ে শরীরও আপনাকে ভালোবাসবে।’

সিনেমায় অভিনয়ে আসার আগে নুসরাত ফারিয়া উপস্থাপনা করতেন। তবে বিনোদন অঙ্গনে তার শুরুটা হয়েছিল বেলাল খান ও মোহনার গাওয়া ‘এক মুঠো স্বপ্ন’ গানের মডেল হিসেবে। একটা সময় উপস্থাপনায় নিয়মিত হলে তাকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া সিনেমা নির্মাণের পরিকল্পনা করে। 

প্রথম সিনেমা ‘আশিকী’তে অভিনয় করে আলোচনায় আসেন। এতে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর ঢাকা ও কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করেন ফারিয়া।

তবে অভিনয়জীবনে নুসরাত ফারিয়া সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে। মুক্তির দিক দিয়ে ফারিয়া অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘জ্বিন ৩’।

এতে তার সহশিল্পী ছিলেন সজল। দর্শকসাড়া না থাকায় মুক্তির কয়েক দিনের মাথায় প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি ফারিয়াকে ‘ট্রাইব্যুনাল’ নামের নতুন একটি ছবির শুটিং করতে শোনা গেছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিটির পরিচালক রায়হান খান।

জে.এস/

নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250