রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি বিস্ফোরণে ইহুদি সম্প্রদায়ের একটি স্কুলের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ শনিবার স্থানীয় সময় ভোরে স্কুলটির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা ঘটনাটিকে ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইহুদি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

তার ভাষ্য, আমস্টারডামে ইহুদি সম্প্রদায় ক্রমেই বিদ্বেষের মুখোমুখি হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। হালসেমা আরও বলেন, এটি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কাপুরুষোচিত আগ্রাসনের একটি ঘটনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসে অর্থডক্স ইহুদিদের জন্য এটিই একমাত্র বিশেষায়িত স্কুল। অতীতে হুমকির কারণে স্কুলটির চারপাশে ধারালো ধাতব বেষ্টনীযুক্ত দেয়াল স্থাপন করা হয়েছিল।

এর আগে শুক্রবার রাতে রটারডামের কেন্দ্রস্থলে ইহুদি ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর নেদারল্যান্ডসের রাজধানীতে উপাসনালয়সহ অন্যান্য ইহুদি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেশী দেশ বেলজিয়ামের লিয়েজ শহরেও সোমবার একটি সিনাগগে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়ার পর বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় উদ্বেগ বেড়েছে।

ইহুদি সম্প্রদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250