রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

#

তুরস্কের আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত

সমরাস্ত্র উৎপাদন, জ্বালানি, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের আঙ্কারায় শনিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় পক্ষ এই ঐকমত্যে পৌঁছেছে। এ ছাড়া বৈঠকে দুই দেশ কূটনৈতিক প্রশিক্ষণ এবং সক্ষমতা ও সমঝোতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

বৈঠকের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম এই দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনসহ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে উভয় পক্ষ তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ মানবসম্পদ রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেন।

বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন এবং গাজায় শান্তিপ্রচেষ্টার সমর্থনে একসঙ্গে কাজ করার জন্য যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্কের কূটনীতি একাডেমি এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পরে বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। সেখানেও উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই প্রেক্ষাপটে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি দ্ব্যর্থহীন সমর্থনও ব্যক্ত করেন।

এর আগে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তুরস্ক সফর শেষ করে তার সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।

খলিলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250