সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা অনুদান দেবে প্রাইম ব্যাংক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার (২৪শে আগস্ট) এক জরুরী বোর্ড সভার আয়োজন করে প্রাইম ব‌্যাংক। অনুষ্ঠিত ওই সভায় পরিচালকগণ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন‌্য গভীর উদ্বেগ ও তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

প্রাইম ব‌্যাংক বাংলাদেশের যেকোনও জাতীয় সংকটে দেশের মানুষের পাশে দাঁড়ানো ও সহায়তায় বিষয়ে তাদের প্রতিশ্রুতির পুনঃব্যক্ত করেন। উক্ত সভায় এরই অংশ হিসেবে বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকার ত্রাণ তহবিল অনুমোদন করা হয়। এই অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল‌্যাণ তহবিলে দেওয়া হবে।

আরো পড়ুন : অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান তানজিল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বন‌্যায় অনেক মানুষ মারা যাওয়ায় এবং মানুষের ওপর বন্যার মারাত্বক প্রভাবে আমরা গভীরভাবে দুঃখিত। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বন‌্যার্তদের ত্রাণ কার্যক্রম, নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’

এ দুর্যোগ মোকাবিলায় সক্রিয় সহায়তা নিশ্চিত করতে এবং ওইসব এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে প্রাইম ব‌্যাংক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যেকোনো অংশীদারিত্বে অংশ নিতে বদ্ধপরিকর। 

এস/কেবি


প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250