সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

দেশে প্রথম ৬ স্টার এনার্জি রেটিং এসি আনলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর গরমের শুরুতেই দেশে প্রথম বিএসটিআই-এর ৬ স্টার এনার্জি রেটিং সনদপ্রাপ্ত এসি বাজারে আনল ওয়ালটন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি। বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসি বিএসটিআই-এর ৬ স্টার এনার্জি রেটিং সনদ অর্জন করেছে।  

এছাড়া বিশ্বে একমাত্র ওয়ালটন এসিতেই রয়েছে সর্বাধিক ফিচার। ওয়ালটনের নতুন মডেলের এ এসিতে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে। যেখানে এসির রানিং ডাটা, পারফরম্যান্স, টাইমিং, ইনডোর ও আউটডোরের টেম্পারেচারসহ প্রয়োজনীয় সব ইনফরমেশন দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, ‘স্মার্ট অ্যাপস সল্যুউশন ফাংশন’ অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে ওয়ালটন এসি চালু ও বন্ধ করা যায়। সেই সঙ্গে এসির বিদ্যুৎ বিলের হিসাবও বের করা যায় খুব সহজেই। এছাড়া এসিতে কোনো সমস্যা আছে কিনা তা স্মার্ট ডায়াগনাইসিসের মাধ্যমে চেক করা যায়।  

ওয়ালটন কর্তৃপক্ষের মতে, সারা দেশে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২০ এর আওতায় এ গরমে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে এসি কিনে ক্রেতারা পাচ্ছেন ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ক্রেতারা ১লা মার্চ, ২০২৪ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সুবিধা পাবেন।

ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি চালু রয়েছে ওয়ালটনের ‘এসি এক্সচেঞ্জ’ সুবিধা। এর আওতায় গ্রাহকরা ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের নতুন বা পুরাতন এসি জমা দিয়ে ওয়ালটনের যেকোনো মডেলের নতুন স্প্লিট এসি ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড়ে এবং কমার্শিয়াল এসি সর্বোচ্চ ৪২ হাজার ৪৮০ টাকা ছাড়ে কিনতে পারছেন।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, গ্রাহকদের হাতে বিশ্বের সর্বাধিক ফিচার সমৃদ্ধ সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সুবিধা ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে ওয়ালটন। তাই এ বছর গরমের শুরুতেই বিএসটিআইর ৬ স্টার এনার্জি রেটিং সনদপ্রাপ্ত নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এসি হচ্ছে ওয়ালটনের নতুন মডেলের এ এসি। ওয়ালটনের ৬ স্টার এনার্জি রেটিং এর ১ টনের এ এসির দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার টাকা।  

আরও পড়ুন: গ্রাহকের পছন্দমত ফ্রিজ তৈরিতে ‘ড্রিমার্স ক্যানভাস’ আনলো ওয়ালটন

তিনি বলেন, গ্রাহক চাইলে ওয়ালটনের নিকটস্থ সেলস পয়েন্ট, সার্ভিস সেন্টার অথবা কল সেন্টারের ১৬২৬৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে ওয়ালটন এসির এনার্জি ইফিসিয়েন্সি যাচাই করে নিতে পারবেন।  

এ এসির কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৩২ রেফ্রিজারেন্ট। নতুন মডেলের এ এসিতে ব্যবহৃত হয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টারসহ নানান অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এসিতে ব্যবহৃত এয়ার প্লাজমা প্রযুক্তি বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে ঘরে স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। ওয়ালটন এসির ‘ফোর-ডি এয়ার ফ্লো’ টেকনোলজি রুমের প্রতিটি কোনায় কোনায় বাতাসের প্রবাহ নিশ্চিত করে এবং এর টার্বো কুল টেকনোলজি নিমেষেই রুমকে ৪০ শতাংশ দ্রুত ঠাণ্ডা করে। থ্রি ইন ওয়ান কনভার্টার টেকনোলজির এ এসি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী ১.৫ টন থেকে ১ টন এবং পৌনে এক টনে রূপান্তরের সুবিধা রয়েছে।

ওয়ালটন এসির গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছরের গ্যারান্টি, স্পেয়ার পার্টসে ৩ বছরের ওয়ারেন্টি ও ১ বছরের ফ্রি আফটার সেলস সার্ভিস সুবিধা পাচ্ছেন। এছাড়া আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৮২টি সার্ভিস সেন্টারের পাশাপাশি প্রায় ৩০০ সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী এসির গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। তাদের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

এসকে/ 

ওয়ালটন এসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250