বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

ঈদ উদযাপন করতে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। শুক্রবার (১২ই এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও কমলাপুর স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল দেখার মতো।

বিভিন্ন কারণে যারা ঈদের আগে গ্রামের বাড়ি যেতে পারেননি তারা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিন রাজধানী ছাড়ছেন।

তাদের মধ্যে একজন যশোরের যাত্রী রাশেদ খান। তিনি বলেন, ঈদে যাত্রাপথে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। আগের অভিজ্ঞতায় এবার ঈদের আগে বাড়ি যাওয়ার চিন্তা করেনি। এখন ভোগান্তি ছাড়াই ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়ি যাচ্ছি।

আরো পড়ুন: সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় চালক ও ম্যানেজারসহ আটক ৫

রাজশাহী যাচ্ছেন কাপড় ব্যবসায়ী সোলাইমান মিয়াজী। তিনি বলেন, অনেকেই চাঁদ রাতে কেনাকাটা করতে আসেন। শেষ সময়ে ব্যবসাও খুব ভালো হয়। তাই প্রতিবারের মতো এবারও ঈদের আগে বাড়ি যাওয়া হয়নি। তাছাড়া ঈদের দ্বিতীয় দিনে ভোগান্তি ছাড়াই আরামে যাওয়া যায়।

এদিকে, অনেকেই আবার ঈদের ছুটিতে আত্মীয়র বাসাতে বেড়াতেও যাচ্ছেন। এমনই একজন তামান্না বেগম। কলাবাগানে তার শ্বশুরবাড়ি। ঢাকায় ঈদ করে তিনি এখন যাচ্ছেন নরসিংদী বাবার বাড়িতে। তিনি বলেন, শ্বশুরবাড়িতে ঈদ করেছি। এখন স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি।

অন্যদিকে, এদিন ঢাকায় ছাড়ার পথে যাত্রীর চাপ থাকলেই ঢাকামুখি মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম।

এসি/

রাজধানী ঈদ উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250