মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

সু চি সুস্থ আছেন, ছেলের অভিযোগের জবাবে মিয়ানমারের জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

মিয়ানমারের কারাগারে বন্দী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মিয়ানমারের জান্তা পরিচালিত গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে মিয়ানমারের সাবেক নেত্রী সু চির ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তার মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে। তার সম্পর্কে অনেক দিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না।

আশঙ্কা প্রকাশ করে কিম অ্যারিস বলেন, ‘আমার মা মারা গেলেও আমি হয়তো জানব না।’ তিনি যুক্ত করেন, ‘আমার জানামতে, তিনি (সু চি) হয়তো আর বেঁচে নেই।’

ছেলের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে জান্তা পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজ বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, ‘অং সান সু চির স্বাস্থ্য ভালো আছেন।’ বিবৃতিতে সু চির নামের আগে একটি সম্মানসূচক উপাধি ব্যবহার করে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। তবে এতে সু চির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জে.এস/

অং সান সু চি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250