রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

ডার্বি ম্যাচ জিতে লিভারপুলের কাছাকাছি আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে একটা জয় ভীষণ দরকার ছিল আর্তেতা শিষ্যদের। নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামকে হারিয়ে সেটা উসুল করে নিয়েছে তারা। ঘরের মাঠ এমিরেটসে আর্সেনালের জয় ২-১ ব্যবধানে। গত কদিনের দুরাবস্থা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে গানার্সরা। 

এমিরেটস স্টেডিয়ামে বুধবার (১৫ই জানুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটির সবকটা গোল হয়েছে প্রথম ৪৫ মিনিটের মাঝে। সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

নতুন বছরের প্রথম দিনে ব্রেন্টফোর্ডকে হারিয়েছিল আর্সেনাল। কিন্তু এরপরই টানা তিন ম্যাচের হার। এর মাঝে দুটো হার ঘরোয়া কাপ আসর থেকেই অনেকটা ছিটকে ফেলেছে তাদের। লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে তারা, আর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি।

এমিরেটসে তার শুরু থেকেই বেশ মরিয়া ফুটবল উপহার দিয়েছে গানার্সরা। যদিও প্রতিপক্ষ গোলরক্ষককে চ্যালেঞ্জ জানানোর মতো কিছু ছিল না সেই খেলায়। খেলার ধারার বিপরীতে ২৫ মিনিটে পিছিয়েও পড়ে আর্সেনাল। তবে সেটায় দুর্ভাগ্য ছিল তাদের। সন হিউং-মিনের বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল উইলিয়াম সালিবার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আরো পড়ুন : ২ গোলে এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র!

চলতি মৌসুমে আর্সেনালের বেশিরভাগ গোলই এসেছে কর্নারের সুবাদে। এই ম্যাচেও সমতা ফেরাতে সেই কর্নারের দিকেই চেয়ে থাকতে হলো তাদের। প্রথম ৩৫ মিনিটে ছয়টি কর্নার ব্যর্থ হলেও, শেষ পর্যন্ত সপ্তমটিতে পায় গোলের দেখা। ডেক্লান রাইসের কর্নারে হেড ছিল গাব্রিয়েল মাগালিয়াইসের। তবে সেটা টটেনহ্যামের ফরোয়ার্ড ডোমিনিক সোলাঙ্কির মাথায় লেগে চলে যায় জালে।  

চার মিনিট পরই এগিয়ে যায় গতবারের রানার্সআপরা। মার্টিন ওডেগার্ডের পাস ধরে বক্সে ঢুকে দারুণ এক শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় আর্সেনাল। দুবারই ব্যর্থ ছিলেন কাই হাভার্টজ। শেষ দিকে টটেনহাম আক্রমণের ধার বাড়িয়েও লাভ হয়নি। ম্যাচ শেষ হয় ২-১ গোলের ফলাফলে। ২১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে টটেনহ্যাম।

এর এই জয়ে লিগে নিজেদের দুইয়ে উঠিয়ে আনলো আর্সেনাল। ১২ জয়ের সঙ্গে সাতটি ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

এস/ আই.কে.জে/         

লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250