বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

প্যারিস অলিম্পিকে প্রথম সোনা জিতলো চীন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকের একেবারেই ভিন্ন স্বাদের এক উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হলো বিশ্ব। সিন নদীতে হয়ে গেলো প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের প্যারিস অলিম্পিক ২০২৪ সালের আসরে প্রথম সোনা জিতেছে চীন। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে সেরা পদকটি নিজেদের করে নিয়েছে চাইনিজরা। ফাইনালে তারা হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছেন চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি।

আরো পড়ুন : বর্ণিল আয়োজনে প‍্যারিস অলিম্পিকের উদ্বোধন

কোরিয়া রৌপ্য ও কাজাখস্তান ব্রোঞ্জ পেয়েছে এই ইভেন্টে। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলা কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেক্সান্দ্রা জুটি ১৭-৫ পয়েন্টে হারিয়েছেন জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে।

শুক্রবার (২৬শে জুলাই) রাতে জমকালো উদ্বোধনের পর শনিবার (২৭শে জুলাই) সকাল থেকে শুরু হয় ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্বের লড়াই। 

এস/কেবি

অলিম্পিক গেমস প্যরিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250