শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

ধুনটে আঙুর চাষ করে সফল কৃষক আব্দুল হাকিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের হেউট নগর (কোদলা পাড়া) গ্রামের কৃষক আব্দুল হাকিম বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন। এ অঞ্চলের মাটি আঙুর চাষের উপযোগী হওয়ায় আঙুরের ফলন ভালো হয়েছে। তার আঙুর ক্ষেত দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন। কৃষক হাকিমের সফলতা দেখে অনেকেই আঙুর চাষে আগ্রহী হচ্ছেন।

জানা যায়, কৃষক আব্দুল হাকিম ভারতীয় চয়ন জাতের আঙুর চাষ করে সফল হয়েছেন। তার ক্ষেতের প্রতিটি আঙুর গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। চারা রোপণের পর ৮ মাসের মধ্যেই ফল আসতে শুরু করে। প্রথম ধাপে ফলন কম হলেও পরে প্রতিটি গাছ থেকে প্রায় এক থেকে দুই মণ আঙুর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: মিশ্র ফলের বাগান করে সফল তিন বন্ধু

আব্দুল হাকিম বলেন, আমি অনলাইনে দেখে আঙুর চাষে আগ্রহী হই। এর পর ঝিনাইদহের এক চাষির পরামর্শে ৫ কাঠা নিজ জমিতে ভারতীয় চয়ন জাতের ২২টি আঙুর চারা রোপণ করি। এতে খরচ হয়েছে ২০ হাজার টাকার মতো। এখন ফল তুলে বিক্রির অপেক্ষায় আছি। তিনি আরো বলেন, গাছের পরিচর্যায় পানি, গোবর, ইটের সুড়কি ও সার দেই। তবে এ বছর গাছে পোকামাকড়ের উপদ্রব হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ থেকে আঙুর চাষের প্রশিক্ষণের ব্যবস্থা করলে চাষিদের আরো সুবিধা হতো।

এসি/ আই.কে.জে

আঙুর চাষ আব্দুল হাকিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250