সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে

যুক্তরাষ্ট্র যা চায়, তা না পেলে ভেনেজুয়েলায় আবার হামলা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে যা চায়, তা না পেলে আবার হামলা চালানো হবে।

আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। হেগসেথ সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো অঞ্চলে রয়েছে এবং তারা যা চায় তা না পেলে ভেনেজুয়েলায় আরও একবার হামলা চালানো হতে পারে।

নিকোলা মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজে। মূলত ডেলসি রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে ডেলসি বলেছেন, তিনি এখনো মনে করেন মাদুরো ভেনেজুয়েলার বৈধ নেতা এবং যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবেন না।

এদিকে আল জাজিরা জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে তাদের গ্রেপ্তারের নিন্দাও জানিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন—এমন নিশ্চিত প্রতিবেদনের প্রেক্ষাপটে আমরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানাই; একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানাই।’

পররাষ্ট্রনীতিবিষয়ক থিঙ্ক ট্যাংক ভ্যালদাই ডিসকাশন ক্লাবের সদস্য আন্দ্রেই কোরতুনভ বলেন, ভেনেজুয়েলায় সরাসরি হস্তক্ষেপ করতে রাশিয়ার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। তবে মস্কো এখন লাতিন আমেরিকায় তার মিত্রদের কীভাবে সমর্থন দেবে, সে বিষয়টি নতুন করে মূল্যায়ন করবে।

পিট হেগসেথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250