শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ডনের সঙ্গে সামিরার ছবিটি কে তুলেছিলেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এর পরই সে সময়ের বিনোদন ম্যাগাজিনে বেশ কয়েকটি ছবি ছাপা হয়েছিল। সেই ছবি নিয়ে এখনো রয়েছে প্রশ্ন।

সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে সেই সময়ের পত্রিকার অংশ বিশেষ। এর মধ্যে দেখা যায়, অভিনেতা আশরাফুল হক ডনের সঙ্গে স্পষ্ট করে সামিরার একটি ছবি। যেখানে ডন বসে আছেন এক পাশে। আর সামিরা অন্য পাশে বসে ম্যাগাজিন পড়ছেন।

আরো একটি ছবিতে ডনকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায় একজন নারীর সঙ্গে। নানা সময়ই দাবি করা হয়েছে এটিও সামিরার ছবি। তবে সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াইজ ২০১৭ সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই ছবিটি সামিরার নয়। সামিরা আমাকে বলেছে এ ছবির পেছনের কাহিনি। এটা ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে সামিরা নয়।

সে সময় তিনি বলেন, ছবিটির মেয়ে নায়িকা সাবরিনা। ‘আশা ভালোবাসা’র মূল নায়িকা ছিলেন শাবনাজ। নায়ক সালমান শাহ। সাবরিনা ছিলেন সেই ছবির পার্শ্বনায়িকা। ডনের সঙ্গে দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। এই ছবি নিয়ে বিভিন্ন সময় সালমান শাহ দুষ্টুমি করেছে ডনের সঙ্গে।

অন্য ছবিটি নিয়ে মোস্তাক ওই সাক্ষাৎকারে বলেন, ‘সামিরা যেটাতে বসে ম্যাগাজিন দেখছিল সেই ছবিটি সালমান নিজেই তুলছিল। ডনের সঙ্গে সালমানের খুব ভালো বন্ধু ছিল। সে জন্য তার সঙ্গে সালমানের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। এই ছবিগুলো ছড়িয়ে সামিরাকে হেয় করার চেষ্টা চলছে। এ ছাড়া আরো কিছু ছবি ডনের সঙ্গে সামিরার প্রকাশ পাচ্ছে। সেই সবগুলোই ফটোশপের কারসাজি।’

জে.এস/

সালমান শাহ আশরাফুল হক ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250