সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকেলে জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ঢাকায় বন্ধ থাকবে যেসব সড়ক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) আজ। সোমবার (২৬শে আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মূল শোভাযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। 

শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে কিছু এলাকায় চলাচলরত গাড়ি চালক ও ব্যবহারকারীদের বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এসব রুট পরিহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন: শাহবাগ ছাড়লেন রিকশাচালকরা, দিলেন ৭২ ঘণ্টার আলটিমেটাম

শোভাযাত্রা উপলক্ষে যেসব রুট বন্ধ থাকবে-

ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।

এসব শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো।

এসি/কেবি

সড়ক জন্মাষ্টমী শোভাযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250