রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

যে অঞ্চলে বেড়াতে পছন্দ করেন জুহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন দশক আগের কথা! ভারতের হরিয়ানার মেয়ে জুহি চাওলা মুম্বাই মাতালেন আমির, শাহরুখদের জুটি হয়ে। যে সে জুটি না, রোমান্টিক জুটি। মিষ্টি হাসিতে তিনি দর্শকদের নিয়ে গেছেন রোমান্সের অনেক গভীরে।

আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) হলো তার ৫৮ বছর। ৬০ ছুঁই ছুঁই! কিন্তু ‘সন অব সরদার’ এবং ‘গোলাব গ্যাং’ দেখলে কি এই কথা বলা যাবে যে জুহি এই বয়সে এতটুকু ম্লান হয়েছেন!

জন্ম ১৯৬৭ সালে। হরিয়ানার আম্বালা শহরে। ১৯৮৪ সালে মিস ইন্ডিয়ার শিরোপা জেতেন জুহি। তারপর ‘সালতানাত’ ছবি দিয়ে বলিউডে সফর শুরু জুহির; কিন্তু আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ তাকে দর্শকদের কাছে দিয়েছিল পরিচিতি।

বলিউডের তিন খানসহ সঞ্জয় দত্ত, সানি দেওল ও ঋষি কাপুরের মতো বহু অভিনেতার সঙ্গে জমিয়ে অভিনয় করে জুহি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বক্স অফিসকে।

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তার একাধিক হিট ছবি রয়েছে। এর মধ্যে ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’ এখনো দর্শক মনে উজ্জ্বল। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছাড়াও আমির খানের সঙ্গে রয়েছে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘ইশক’-এর মতো কমেডি ঘরানার ছবি।

শাহরুখের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেও অর্ধেক মালিকানা ছিল জুহির। বছরখানেক আগেও ‘মাই ব্রাদার নিখিল’, ‘বাস এক পল’, ‘আই অ্যাম’, ‘গুলাব গ্যাং’-এর মতো ভিন্নধর্মী ছবিও করেছেন জুহি।

বেছে বেছে পছন্দের চরিত্রে অভিনয় করেন জুহি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম দিকে এক ছবিতে দুই নায়িকা থাকায় অনেক ছবির প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। এ কারণেই ‘দিল তো পাগল হ্যায়’, ‘জুদাই’-এর মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

বেছে বেছে সিনেমা করার বিষয়ে তিনি বলেন, ‘আমি কেবল সেসব সিনেমায় অভিনয় করি, যেগুলো আমাকে আনন্দ দেয় এবং আমাকে নতুন কিছু শেখায়। কাজের জন্য আমার কখনো বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আমি সব সময় ভালো চরিত্র পাওয়ার অপেক্ষায় থাকি।’

অভিনয়, গান, মাতৃত্ব, ব্যবসা—সব সমানতালে সামলান জুহি চাওলা। রেস্তোরাঁ ব্যবসা করেছেন দীর্ঘদিন। জুহি মূলত নিরামিষভোজী। ইতালিয়ান ও থাই খাবার তার ভালো লাগে। তবে তিনি অত ভোজনরসিক নন।

আইপিএলে দল কেনা ও চলচ্চিত্র প্রযোজনার মতো নতুন নতুন ব্যবসা বেশ উপভোগ করেন তিনি। ঘুরে বেড়াতেও পছন্দ করেন। জানা গেছে, প্রায়ই ভারতের আহমেদাবাদে বেড়াতে যান তিনি।

প্রায়ই ভ্রমণ সম্পর্কে জুহি বলেন, এ জায়গাটি অনেক সুন্দর। এর আবহাওয়াও ভালো। চারপাশের সবুজ দৃশ্য দেখার জন্যই এখানে আসতে পছন্দ করেন তিনি।

জে.এস/

জুহি চাওলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250