রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

পোষ্যকে নিয়ে তারকা দম্পতির আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও-পত্রলেখার পরিবারের আদুরে সদস্য পোষ্য গাগা মারা গেছে। যাকে নিজেদের সন্তান হিসেবেই আগলে রেখেছিলেন সারা জীবন। রাজকুমার এবং পত্রলেখা ইনস্টাগ্রামে মনের কথা তুলে আগেবঘন পোস্ট করেছেন। 

তারা গাগার সঙ্গে বেশ কয়েকটি ছবি এবং কিছু মুহূর্ত শেয়ার করেছেন। যে ফটোগুলোর কোনোটায় দেখা গেছে, গাগাকে চুলে ক্লিপ পরিয়ে রেখেছেন। কোথাও আবার রাজকুমার তাকে কোলে জড়িয়ে ধরে রেখেছেন। তার সঙ্গে খেলছেন।

আরও পড়ুন: কৌতূহলে রাখতে আমার খুব ভালো লাগে: মন্দিরা চক্রবর্তী

অভিনেতা লিখেছেন, ‘গাগা, আমাদের জীবনের দেবদূত। হারিয়ে ফেললাম ওকে। আমাদের সুখে-দুঃখে সঙ্গে থাকার জন্য, হাসিতে ভরিয়ে রাখার জন্য তোমায় ধন্যবাদ। মা-বাবা তোমাকে ভীষণ মিস করবে। আমাদের আবারও দেখা হবে। তুমি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। আমরা তোমাকে ভালোবাসি। ওম শান্তি।’

বলিউড অভিনেতা বিজয় ভার্মা তারকা দম্পতির পরিবারের এই ক্ষতিতে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘শুনে খুব খারাপ লাগল। দু’জনে মন শক্ত রাখো।’ কাজের ক্ষেত্রে, রাজকুমারকে পরবর্তীতে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ -তে তৃপ্তি দিমরির সঙ্গে দেখা যাবে। 

যেখানে মল্লিকা শেরাওয়াত, রাকেশ বেদি এবং বিজয় রাজও অভিনয় করেছেন। রাজকুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’। বক্স অফিসে যা সুপারহিট বলা চলে। আগস্টে তার পরবর্তী অ্যাকশন থ্রিলার সিনেমার প্রথম ঝলক শেয়ার করেছেন। 

এসি/ আই.কে.জে/

তারকা দম্পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250