রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

নির্বাচনের রোডম্যাপের জন্য এক মাস সময় দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তা পুনর্বিবেচনার প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আর এ লক্ষ্যে বিএনপি এক মাস সময় দেবে সরকারকে।

এ সময়ের মধ্যে যদি সরকারের মনোভাবের পরিবর্তন না হয়, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না আসে, তাহলে আগামী জুলাই মাসে মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি। আর সেটা নিঃসন্দেহে নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার দলটির এ অবস্থানের কথা জানা গণমাধ্যমকে জানিয়েছেন। তাদের মতে, আগামী জুলাই-আগস্টে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক গতি-প্রকৃতি আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

গত বুধবার (২৮শে মে) ঢাকার সমাবেশ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্পষ্টতই জানিয়েছেন, জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যে হতেই হবে। এর বাইরে অন্য কিছু ভাবছেন না। আর এখন সিদ্ধান্ত সরকারের।

এ ছাড়া বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, গত বুধবার ঢাকার পল্টনে অনুষ্ঠিত বড় সমাবেশের পর আপাতত মাঠের কর্মসূচির কোনো ভাবনা নেই তাদের। আসছে ৭ই জুন পবিত্র ঈদুল আজহা। আর ঈদ উদ্‌যাপনে জুনের অর্ধ্বেক কেটে যাবে। এরপর জুলাই মাস থেকে নতুন কর্মসূচি আসবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখনো তার আগের অবস্থানেই আছেন। তিনি চান এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। গত বৃহস্পতিবার (২৯শে মে) টোকিওর নিক্কেই ফোরামের অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

প্রধান উপদেষ্টার এ মন্তব্য সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় বলে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, সেটি সত্য নয়। এ বিষয়টি অনেকের জানা, যুগপৎ আন্দোলনের শরিক এবং সমমনা দলগুলো ডিসেম্বরে নির্বাচন চেয়েছে।


আরএইচ/ 

জাতীয় নির্বাচন বিএনপির কর্মসূচি অন্তবর্তীকালীন সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250