মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ঘুরতে গিয়ে বিয়ে করে ফেললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গোপনে বিয়ে করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। গতকাল শুক্রবার (২৮শে নভেম্বর) সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে তার বিয়ের একঝাঁক ছবিতে। 

ভারতীয় গণমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী, ‘আমেরিকার লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুকে বিয়ে করেছেন অভিনেত্রী। আটলান্টায় থাকেন সুজিত। প্রায় ২৮ বছর সেখানকারই বাসিন্দা তিনি। পাঁচ মাসের প্রেম। তবে খুব অল্প সময়েই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী।’

জানা গেছে, বিয়েটা পুরোপুরি সারপ্রাইজ ছিল তনুশ্রীর জন্য।

তিনি লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন সুজিতের সঙ্গে। এদিকে, সুজিত সমস্ত আয়োজন করে রেখেছিলেন। অগত্যা বাবা-মাকে ভিডিও কলে রেখে, বিয়েটা করেই ফেলেন।

বিশেষ এই মুহূর্তে হোয়াইট গাউন পরেছিলেন অভিনেত্রী। হাতে মেহেদি, সঙ্গে হীরার গয়না। অন্যদিকে, সুজিতকে দেখা গেল কালো স্যুটে। তনুশ্রীকে সুজিত প্রপোজ করেছেন হীরার আংটি দিয়ে। আর বরের জন্য তনুশ্রী আবার ট্যুর প্ল্যান করেছেন ফ্লোরিডাতে।

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।

এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

জে.এস/

টালিউড তনুশ্রী চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250