মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

মীরার তৃতীয় বিয়েও টিকল না

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের তৃতীয় বিয়েও টিকল না। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তথ্য: ইন্ডিয়া ডটকম।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, গত আগস্ট ২০২৫ থেকে আমি সিঙ্গেল। আমি জীবনের অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি।

মীরা ও বিপিনের প্রথম পরিচয় জনপ্রিয় একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে। সময়ের সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। ২০২৪ সালের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

গত আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেও কয়েক মাস পর সেই ঘোষণা দিলেন মীরা। ২০০৫ সালে বিশাল আগরওয়ালকে বিয়ে করেন মীরা। ৫ বছর সংসার করার পর ২০১০ সালে আলাদা হয়ে যান এই অভিনেত্রী। ২০১২ সালে জনের সঙ্গে দ্বিতীয়বার সংসার বাঁধেন মীরা।

এ সংসারে তাদের আরিহা নামে একটি পুত্রসন্তান আছে। ২০১৬ সালে এ সংসার ভেঙে যায়। এরপর দীর্ঘ দিন একা থাকার পর বিপিনের সঙ্গে ঘর বেঁধেছিলেন। 

২০০৩ সালে তেলুগু ভাষার ‘গোলমাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা বাসুদেবন। একই বছর বলিউডে অভিষেক ঘটে তার। একই বছরে তামিল ভাষার ‘আন্নি সরনাদান্দেন’ সিনেমায় অভিনয় করেন মীরা। এ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ‘তামিল নাড়ু স্টেট ফিল্ম স্পেশাল অ্যাওয়ার্ড’ লাভ করেন মীরা। 

জে.এস/

মীরা বাসুদেবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250