রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

আগামী নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করলেন ২৯ হাজার ৩৭৮ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২৯ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধন করেছেন। আজ মঙ্গলবার (২৫শে নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

অ্যাপ চালুর পর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন দেশের মোট ২৯ হাজার ৩৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২৫ হাজার ৮০৮ জন এবং নারী তিন হাজার ৫৭০ জন। 

গত ১৮ই নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি। 

ইসি থেকে জানা গেছে, ১৯শে থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করেছেন। ২৪শে থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা, ওশেনিয়ায় দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন। 

২১শে নভেম্বর ৩রা ডিসেম্বর পর্যন্ত ইউরোপ, ৪ঠা থেকে ৮ই ডিসেম্বর সৌদি আরব, ৯ই থেকে ১৩ই ডিসেম্বর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ই থেকে ১৮ই ডিসেম্বর সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসী ভোটারেরা নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট দেওয়ার জন্য Google Play Store /App Store থেকে 'পোস্টাল ভোট বিডি' মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। 

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিতকল্পে নির্ভুল ঠিকানা দিতে হবে বলে ইসির কর্মকর্তারা জানান।

পোস্টাল ভোট বিডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250